কালীগঞ্জে কৃষকদের মাঝে পাটবীজ ও সার বিতরন
স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্পের তালিকাভুক্ত ৩ হাজার জন পাট উৎপাদনকারী চাষীদের মধ্যে বিনামূল্যে পাটবীজ বিতরণ করা হয়েছে। এ সময়ে ১ কেজি ও ২ কেজি হারে ৩ হাজার কৃষককে বিনামূলে পাটবীজ দেওয়া হয়।
কৃষি প্রনোদন কর্মসূচীর আওতায় ২শত কৃষের মাঝে ১ কেজি পাটবীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরন করা হয়েছে। এছাড়া ৬শত জন কৃষের মাঝে ৫ কেজি গ্রীষ্মকালীন মুগের সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৩শত কৃষকের মাঝে গ্রীষ্মকালীন তিলের সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার ছাড়াও ১৫ শত কৃষের মাঝে রোপা আউশ ফসলের জন্য ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) বেলা ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে সার ও পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন ঝিনাইদহ-৪ আসনের এমপি মওলানা আবু তালেব।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রহমান রনির সভাপতিত্বে পাটবীজ ও সার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ফারুক হোসেন, কৃষি সম্প্রসারন অফিসার আকতারুজ্জামান মিয়া,পাট কর্মকর্তা ফারুক হোসেন,এসএপিপিও জাকির হোসেন সহ আরো অনেকে।

No comments