কালিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস ২০২৬ পালিত
স্টাফ রিপোর্টার :
"দেশের নেতৃত্বে জনগনের শক্তিতে - আমরা পারবো যক্ষা নির্মূল করতে "এই প্রতিপাদ্য কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যক্ষা দিবস -২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কালিগঞ্জ উপজেলা সদর, হাসপাতাল সংলগ্নে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সোশাল মার্কেটিং কোম্পানি কারিগরী সহযোগিতায় অথায়নের পরিচালিত কমিউনিটি মবিলাজেশন প্রোগ্রামের আওতায় এবং সীমান্তিক কালিগঞ্জ অফিসে উদ্যোগ এই আলোচনা সভা আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ অরুণ কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন, ফাইন্যান্স অফিসার, উপজেলা সুপারভাইজার সীমান্তিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তরা বলেন, বাংলাদেশ যক্ষা একটি উচ্চ ঝুকিপূর্ণ দেশ এবং বিশ্বের ৭ম। বাংলাদেশ প্রতি দিন গড়ে ১২০জন রোগী মৃত্যুবরন করেন। তবে আশার বানী হলো এক একটি সংক্রমণ রোগ কিন্তু প্রতিরোধযোগ্য ও নিরাময় যোগ্য তাই নিয়মিত ও পূর্ণ মেয়াদে চিকিৎসা গ্রহণ করলে তা ভালো হয় যক্ষা সাধারনত ৮০-৮৫% ফুসফুসে হয়। ফুসফুস ছাড়া শরীরের যে কোন জায়গায় হয় ১৫- ২০%। এছাড়া বলা হয়, সরকারি সকল উপজেলা, জেলা ও বিশেষায়ীত এনজিও যক্ষা সেবা প্রদান করা হয়।
এই সভা সাধারণ মানুষের মধ্যে যক্ষা প্রতিরোধ সচেতন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তারা যক্ষা প্রতিরোধে দ্রুত রোগ শনাক্তকরণ ও নিয়মিত চিকিৎসার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

No comments