অধ্যাপক মতিয়ার রহমান এর গণসংযোগে সরগরম আজমপুর ইউনিয়ন



মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে :

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান আজমপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (দুপুর ৩টা) মহেশপুর উপজেলার বিদ্যাধরপুর বাজারে তিনি সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও সাধারণ জনগণ নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
গণসংযোগকালে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও জনগণের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সবসময় মাঠে থেকে কাজ করতে চাই।”
এসময় উপস্থিত ছিলেন আজমপুর ইউনিয়ন জামায়াতের আমীর জিল্লুর রহমান, সেক্রেটারি মশিউর রহমান, যুব বিভাগের উপজেলা সভাপতি সাইফুদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
গণসংযোগ শেষে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার চলমান বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন।

No comments

Powered by Blogger.