ঝিনাইদহে ৭৮ আসহায় পরিবারের মাঝে যাকাত ফান্ডের অর্থ বিতরণ

 

রবিউল ইসলাম, ঝিনাইদহ 
ঝিনাইদহে হতদরিদ্র মানুষের মাঝে যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ৭৮ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে মোট ৭ লাখ ৫৭ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২৯ জন হতদরিদ্র মানুষের হাতে ২ লাখ ৮৬ হাজার টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হাসান। এসময় তিনি বলেন, “রমজান মাস মানবতার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষের যাকাত ও সহযোগিতার মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। সরকারও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক রিজাউল করিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক আসিফ কাজল এবং ভৃুটিয়ারগাতি মাদ্রাসার সুপার মাওলানা আবু বকর।

ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক রিজাউল করিম বলেন, যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। সঠিকভাবে যাকাত বিতরণের মাধ্যমে সমাজে দারিদ্র্য দূর করা সম্ভব। তাই সমাজের বিত্তবান মানুষকে যাকাতের অর্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে উপস্থিত উপকারভোগীদের হাতে যাকাত ফান্ডের অর্থ তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

No comments

Powered by Blogger.