কালীগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আযোজনে এই উপলক্ষে মঙ্গলবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুুষ্ঠিত হয়। ইফতার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সেক্রেটারী তবিবুর রহমান মিনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মিলনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী রাশেদ খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, জাতীয়তা বাদী ছাত্র দলের সাবেক সভাপতি ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ, যুগ্ন-আহবায়ক আবু তাহের, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন প্রমূখ। ইফতার পূর্বে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফুরকান আলী।

No comments