ঝিনাইদহে বিজ্ঞান ও প্রযুুক্তি মেলার উদ্ভোধন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বিজ্ঞান ও প্রযুুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্য নির্ভর বুদ্ধি দীপ্ত জাতি গঠনের লক্ষ্যে জেলা পর্যায়ের ৩ দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
‘উদ্ভাবনা নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’-প্রতিপাদ্য বিষয়ে আজ সোমবার বেলা সাড়ে ৩ টায় কালেক্টর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নোমান হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেরা প্রশাসক( রাজস্ব) সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহন করছে। এই লক্ষ্যে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি গবেষণা কার্যক্রম জোরদার করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে আগামীতে বুদ্ধি দীপ্ত জাতিতে পরিণত হবে বাংলাদেশ।
মেলায় ৬ টি উপজেলা থেকে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। মেলায় শিক্ষার্থীদের জন্যে বিজ্ঞান বিষয়ক সেমিনার, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী বুধবার মেলা শেষ হবে।

No comments