কালীগঞ্জে ভেজাল পশুখাদ্য বিক্রয় করার অপরাধে জরিমানা
স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক ২টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার বারোবাজার বাসস্টান্ড এলাকায় সাহীদ ট্রেডার্স ও কালীগঞ্জ শহরের নিমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক জানান, কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় একটি দোকানে অভিযানকালে ভেজাল পশুখাদ্য সংরক্ষণ, মোড়কজাত ও বিক্রয় করার অভিযোগে মৎস্য ও পশুখাদ্য আইনে সাহীদ ট্রেডাসের মালিক কামরুজ্জামানকে ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া কালীগঞ্জ পৌরসভার নিমতলা বাসস্টান্ড এলাকায় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০১০ অনুযায়ী অপরাধে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

No comments