কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রতিবাদ সভা

 

রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ
 
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের স্বেচ্ছাচারিতা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অবমূল্যায়ন করার ঘটনায় প্রতিবাদ সভা করেছেন দলের ১১ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার রাত ৮ টার দিকে স্থানীয় দি প্রিজন ক্লাবে এ প্রতিবাদ সভা করেন তারা। 

এ সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌর সেচ্ছাসেবকদলে  আহ্বায়ক আবুল হোসেন।
 এ সময় বক্তব্য রাখেন,উপজেলা যুব দলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল,সদস্য সচিব মাহফুজুল আলম মামুন, যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম (শান্ত) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক,সদস্য সচিব হাফিজুর রহমান, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহানুর রহমান শাহান উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম,সদস্য সচিব আবুল কাশেম (বাবু) পৌর কৃষক দলের আহ্বায়ক ফিরোজ উদ্দিন (মানিক)। উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাসির উদ্দীন লিওন,সদস্য সচিব হুমায়ুন কবির হীরা,পৌর ছাত্র দলের আহ্বায়ক বাধন রাজবীর (নিশু),সদস্য সচিব  ফজলে রাব্বী প্রমুখ। সে সময় নেতৃবৃন্দ বলেন,দীর্ঘদিন দলের পক্ষে কাজ করে আমরা হামলা মামলার স্বীকার হয়েছি। এখন ৫ আগষ্টের পরের নেতা কর্মীদের ভীড়ে আমাদের খুজে পাওয়া কস্ট হয়ে যাচ্ছে। তারা বলেন,আমরা বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি,নেতৃবৃন্দরা আমাদের বাদ দিয়ে একটি দলের সঙ্গে ভাগাভাগিতে ব্যস্ত থাকছেন। আমরা তাদের বলতে চাই আপনারা এমনটি করেন না। আমাদের কোন সমস্যা থাকলে,আপনারা আমাদের ডাকেন। বসে সমস্যার সমাধান করেন।
উল্লেখ্য,এর আগে নেতৃবৃন্দের সঙ্গে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কিছু বিষয় নিয়ে দুরত্ব সৃষ্টি হয়। যার বহির প্রকাশ ঘটে শুক্রবার অ্যাটর্নি জেনারেল  রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে স্থানীয় সুধী সমাজের মতবিনিময় সভাকে ঘিরে। এদিন নেতাকর্মীরা অনুষ্ঠানে যথাযথ মূল্যয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। 

এ বিষয় উপজেলা বিএনপির সভাপতি ও এলাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন,অনুষ্ঠানের আগে আমি ব্যক্তিগত ভাবে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মোবাইলে কথা বলেছি। এখন তারা যে অভিযোগ করছেন, সেটা সম্পন্ন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। অঙ্গ সংগঠনের ওই নেতাকর্মীরা এ সব করে দলের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছেন।




No comments

Powered by Blogger.