মহেশপুরে দোলনার দড়িতে ফাঁস লেগে এক শিশুর করুন মৃত্যু।
রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দোলনার দড়িতে গলায় ফাঁস লেগে আয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল সোমবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার নেপা ইউনিয়নের কাঞ্চনপুর হুদাপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আয়ান ঐ গ্রামের ইমাম হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে বাড়ির দোলনায় শুইয়ে রাখা হয়েছিল। অসাবধানতাবশত একসময় দোলনার দড়ি তার গলায় পেঁচিয়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। তবে দেখা যায় শিশুটি আর বেঁচে নেই।শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছাযা।
স্থানীয়রা জানান, শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। সামান্য অসাবধানতার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা মন্তব্য করেন।

No comments