কালীগঞ্জে কলেজের অফিস সহায়ক কে পিটিয়ে জখম

 

স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী এম ইউ ডিগ্রি কলেজের অফিস সহায়ক তাপস সাধু খাঁকে বেধড়ক পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে কলেজ ক্যাম্পাস অভ্যান্তরেই ৪/৫ জনের একদল দূর্বত্তরা তাকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে জখমের পর ফেলে রেখে যায়। এ সময় অতর্কিত ভাবে মুখে মাক্স পরিহিত ৪/৫ জন যুবক হকিষ্টিক ও লাঠিসোঠা নিয়ে তার উপর ঝাপিয়ে পড়েন। তার চিৎকারে কলেজের সাধারন ছাত্ররা এগিয়ে আসলে দূরবৃত্তরা চলে যায়। উপস্থিত সাধারন ছাত্ররা আহত তাপস সাধু খাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

কালীগঞ্জ সরকারী মাহাতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ চিন্ময় কুমার বাড়ই বলেন, মারপিট ঘটনার সময়ে তিনি নিজ অফিসে কাজ করছিলেন। পরে বাইরে বেরিয়ে এসে বিষয়টি তিনি জানতে পারেন। তবে, মারপিট ঘটনায় কোন ব্যবস্থা নিচ্ছেন কি না, এমন উত্তরে আলোচনা চলছে বলেন জানান তিনি।




No comments

Powered by Blogger.