কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন

 

স্টাফ রিপোর্টার :

শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক, এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বৃহষ্পতিবার সকালে বৃত্তি প্রদান অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সিইও আতাউর রহমান মিটন, উপজেলা পাট কর্মকর্তা ফারুক হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান আলী বিপাশ।

হিরো উমেন স্কলারশীপের আওতায় কালীগঞ্জ উপজেলার স্কুল পর্যায়ের ১৮জন গরীব ও মেধাবী এবং কলেজ পযায়ে ২৭জনকে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। স্কুল পর্যায়ে প্রতি শিক্ষার্থীকে মাসে ৫০০ টাকা এবং কলেজ পর্যায়ে ৬০০ টাকা করে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।




No comments

Powered by Blogger.