প্রতারনার শিকার হয়ে কালীগঞ্জে এসে ইজিবাইক হারালো সিয়াম

 

স্টাফ রিপোর্টার :
প্রতারণার শিকার হয়ে ঝিনাইদহের কালীগঞ্জে এসে ইজিবাইক হারালো সিয়াম( ১১) নামের এক শিশু। শনিবার বিকালে কালিগঞ্জ শহরের জনতার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটির কান্নায় ঘটনা স্থলে  মানুষের ভিড় জমে। শিশু সিয়াম ঝিনাইদহ সদর পাগলাখানায় এলাকার জাকির হোসেন ও নাসরিন খাতুন এর বড় ছেলে।বাবা অসুস্থ থাকাই  সংসারের একমাত্র উপার্জন   সিয়াম আহমেদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে একটি ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে যায় দুইজন দুষ্কৃতিকারী। ভুক্তভোগী সিয়াম কান্না জড়িত কন্ঠে জানান,অসুস্থ প্যারালাইসড  বাবার চিকিৎসা ও সংসার চালাতে বাবার ইজিবাইকটি নিয়ে শনিবার সকাল ঝিনাইদহ শহর থেকে লাউদিয়ায় দুইজন ব্যাক্তিকে নিয়ে আসি। লাউদিয়ায় এসে পৌঁছালে তারা বলে নলডাঙ্গা পার হয়ে লিচু নিবে। এই কথা বলে কালীগঞ্জ শহরের জনতা মোড়ে এসে এক জন নেমে যায়। আমি পানি খেতে গেলে অপরজন গাড়িটি  সাইট করার নাম করে নিয়ে চলে যায়। অভিযোগের জন্য থানায় গেলে তারা বলেন তুমি ছোট মানুষ, অভিভাবকের সঙ্গে এসে অভিযোগ লিখিয়ে যাও। ঋণ করে কেনা ইজিবাইকটি হারিয়ে যাওয়ায় সংসার খরচ ও বাবার চিকিৎসা নিয়ে অনিশ্চয়তার দু:শ্চিন্তায় শিশুটির কান্না যেন থামছিল না । শিশুটির আর্তনাদ দেখে আশপাশের ব্যবসায়ীরা তাকে কিছু আর্থিক সাহায্যও করেন। যে বয়সে সিয়ামের স্কুলে যাওয়ার কথা, সে বয়সে বাবার চিকিৎসা ও সংসার খরচের অর্থ যোগাতে বই খাতার বদলে চালাতে হয় ইজিবাইক।গত একমাস যাবত এভাবে ইজিবাইক চালিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় করে সংসার ও বাবার চিকিৎসা চালাচ্ছিল সিয়াম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দুষ্কৃতিকারী চক্র তাকে টার্গেট করে উপার্জনের একমাত্র অবলম্বনটি নিয়ে  গেল। প্রাথমিকের গন্ডি পেরতে না পেরতেয় মা,বাবা ও  ছোট ভাইয়ের মুখে খাবার তুলে দিতে বাধ্য হয়ে পথে নামে সিয়াম, ইজিবাইকের হ্যান্ডেল ধরে শক্ত হাতে। কিন্তু ইজিবাইকটি আজ হারিয়ে সব শেষ। 


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন,ঘটনাটি শুনেছি। তবে  এত অল্প বয়সে ইজিবাইক চালানো তার জন্য ঝুঁকিপূর্ণ।লিখিত অভিযোগ পেলে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।




No comments

Powered by Blogger.