কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘন্টা পর রেল চলাচল শুরু

 

‎ঝিনাইদহ প্রতিনিধি-
‎ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সাময়িক বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল।
‎‎বৃহস্পতিবার রাত ৩ টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
‎‎সাফদারপুর স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩ টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। সকাল ৭ টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল ৮ পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন তিনি।


No comments

Powered by Blogger.