কালীগঞ্জে পানি জমে থাকা গরিব কৃষকের জমির ধান কেটে দিলেন কৃষকদলের নেতাকর্মীরা

 

স্টাফ রিপোর্টার :          

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের মাঠে পানি জমে থাকা ১ বিঘা জমির ধান নিয়ে বিপাকে পড়েছিলেন দরিদ্র কৃষক রফি উদ্দিন। আর্থিক অস্বচ্ছলতার কারনে ধান কাটা মজুরি খুজে পাচ্ছিলেন না। অসহায় এ কৃষকের পাশে এসে দাড়ালেন কালীগঞ্জ পৌর কৃষদলের নেতাকর্মীরা । শুক্রবার সকাল ৮ টার দিকে কৃষক রফি উদ্দিনের ধান কাটা শুরু করেন পৌর কৃষকদলের আহবায়ক।

 ক্বারি ফুরকান আলী , সদস্য সচিব ইয়ানুর রহমানসহ দলটির নেতাকর্মীরা । সে সময় ধান কেটে শুকনা স্থানে নিজেরাই তুলে দেন কৃষকদলের নেতাকর্মীরা । 

কৃষক রফি উদ্দিন বলেন, আমার এই ১ বিঘা জমির ধানই পরিবারের জন্য ভরসা। কয়েকদিন ধওে পাকা ধান পানিতে ডুবে থাকলেও মাঠ থেকে ধান আনার সাধ্য ছিল না আমার। কৃষকদলেরর নেতাকর্মীরা আজ আমার ধান কেটে দিয়েছে। এবং বাড়িতে পৌছে দেওয়ার কথাও বলেছে । তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

কালীগঞ্জ পৌর কৃষকদলের সদস্য সচিব ইয়ানুর রহমান বলেন, বৈরী আবহাওয়া যেসব কৃষকরা ধান নিয়ে বিপদে আছেন , আমরা তাদের পাশে থাকবো। আমাদের এ কাজ চলমান থাকবে। 

কালীগঞ্জ পৌর কৃষকদলের আহŸায়ক ক্বারি ফুরকান আলী জানান, দরিদ্র কৃষকের ধান ঘরে তুলে দেওয়া পর্যন্ত দায়িত্ব নিবেন তারা । তাছাড়া তাদের এ কাজ চলমান থাকবে বলেও জানান তিনি । 








No comments

Powered by Blogger.