ঝিনাইদহে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ



ঝিনাইদহ প্রতিনিধিঃ
কেন্দ্র ঘোষিত  ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসময় বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা নবঘোষিত কমিটি পুনর্বিবেচনা করার জোর দাবি জানান।
শনিবার (১৬ মে) বিকালে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ, আব্দুস সালাম, কেসি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিপন মাহমুদ ও হিমেল আহম্মেদ উপস্থিত ছিলেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ কাল আপোষ না সংগ্রাম,  সংগ্রাম সংগ্রাম, অবৈধ কমিটি মানিনা মানবোনা  স্লোগানে স্লোগানে প্রকোম্পিত করে শহর। মিছিল শেষে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ছাত্রদল নেতা বখতিয়ার মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদ্যঘোষিত কমিটির সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

এ সময় জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা সদ্য ঘোষিত কমিটি ঘোষনার পরের দিনই ফেইস বুকে তাদের নিজ নিজ পাতায় পদত্যাগের ঘোষনা দেন। পদ বঞিত নেতারা কেন্দ্র ঘোষিত কমিটি পুনর্বিবেচনার দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় সমাবেশে তিন নেতা তাদের পদত্যাগপত্র প্রদর্শন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে নবঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ বলেন, যাদেরকে সভাপতি সাধারণ সম্পাদক করা হয়েছে, তাদের সিভি দেখুন। আমাদের সিভি দেখুন। রাজপথের ত্যাগ ও দলীয় প্রোগ্রামে আমাদের অবদান যাচাই করুন। এই কমিটি পকেট কমিটি। ঝিনাইদহের আপামর সাধারণ ছাত্র জনতা এই কমিটি দেখে হতাশ হয়েছে।

সদ্য ঘোষিত কমিটির সহ সভাপতি সাইদুর রহমান শাহেদ বলেন, দীর্ঘদিন আমরা আওয়ামী সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি। হামলা, মামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। আজ যখন আমাদের দল সরকার গঠন করেছে, তখন দলের দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। ষড়যন্ত্র করে, স্বজনপ্রীতি ও অবৈধ লেনদেনের মাধ্যমে ছাত্রদলের কমিটি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে আমরা বিশ্বাসী। যে কারণে আমরা বিশৃঙ্খলার পথে হাটিনি। দলীয় শৃংখলা বজায় রেখে গঠনমূলক ভাবেই আমরা অবৈধ ভাবে ঘোষিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করছি। একই সাথে ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি পুনর্বিবেচনা করার জোর দাবি জানাচ্ছি।

No comments

Powered by Blogger.