কোটচাঁদপুরে দীর্ঘ ৬০ দিন জামাতে নামাজ আদায়কারীদের মাঝে বাই-সাইকেল ও গিফট সামগ্রী বিতরণ
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহের কোটচাঁদপুরে দীর্ঘ ৬০ দিন একাধারে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করায় শিশু-কিশোর ও যুবকদের উৎসাহিত করতে পুরস্কার হিসেবে বাই-সাইকেল ও বিভিন্ন গিফট সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) বাদ জুমা হরিন্দিয়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে “হরিন্দিয়া মাদ্রাসা পড়া যুব উন্নয়ন সংঘ”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আল মামুন (বাবু)।
এসময় বক্তারা বলেন, বর্তমান সমাজে যুব সমাজকে মাদক ও নানা অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই। শিশু-কিশোরদের নিয়মিত মসজিদমুখী করতে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হরিন্দিয়া মাদ্রাসা পাড়ার সম্মানিত ব্যক্তিবর্গ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম, দেলোয়ার হোসেন সাইদী, আ. মালেক, আ: মজিদ মিয়া, সোহাগ আহমেদ, হাবিবুর রহমান, সবুজ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে ৬০ দিন নিয়মিত জামাতে নামাজ আদায়কারীদের মাঝে বাই-সাইকেল ও বিভিন্ন গিফট সামগ্রী বিতরণ করা হয়।
.jpg)
No comments