ঝিনাইদহে কৃষকদের মাঝে ‘মিনি গার্ডেন টিলার’ বিতরণ

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কৃষকদের মাঝে মিনি গার্ডেন টিলার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায়  হলিধানি ইউনিয়নের কৃষক সুমন হোসেন,কুমড়াবড়িয়া ইউনিয়নের রবিউল ইসলাম ও নলডাঙ্গা ইউনিয়নের মিলন হোসেনকে বিনামূল্যে মিনি গার্ডেন টিলার প্রদান করা হয়।
এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা নৃর-এ-নবী,অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবীব,সহকারী কৃষি সম্পসারণ কর্মকর্তা বিজন কুমার,ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টিলার বিতরণকালে কৃষি কর্মকর্তা নুর-এ নবী বলেন,ফলদ ও বনজ বাগানে বড় পাওয়ার টিলার দিয়ে চাষ করতে নানা ধরণের অসুবিধা হয়। সেখানে মিনি গার্ডেন টিলার দিয়ে সহজেই জমি চাষাবাদ করা সহজ। এমনকি বড় জমিতেও এ টিলার দিয়ে চাষাবাদ করা যাবে।

No comments

Powered by Blogger.