ঝিনাইদহে দুই লাখ ৫৮ হাজার শিশু পাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল, ১৭৮৫ কেন্দ্রে ক্যাম্পেইন শুরু ‎

 

‎ঝিনাইদহ প্রতিনিধি 
‎ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬টি উপজেলায় ১ হাজার ৭৮৫টি টিকাকেন্দ্রে প্রায় ২ লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

‎আজ রোববার (২৮ জুন) সকালে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

‎জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ও ঝিনাইদহ ২৫ শয্যা শিশু হাসপাতালের পরিচালক ডা. আলী হাসান ফরিদ (জামিল) সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ক্যাম্পেইন চলাকালে জেলার ৬টি উপজেলায় মোট ২ লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট ১ হাজার ৭৮৫টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এই ক্যাম্পেইন চলছে।

এর মধ্যে সদর উপজেলায় মোট ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ১৮০ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া সদর উপজেলায় ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৪ হাজার ৪৩৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, ইপিআই সেন্টারগুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া ভ্রাম্যমাণ বা অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।




No comments

Powered by Blogger.