ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ব্যবসায়ীদের সংগঠন পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে পরিবেশক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক সুশীল সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি ক্রেতাদের স্বার্থের প্রতিও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সুন্দর রাখতে চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে দুই যুগ পুর্তি উপলক্ষে কেক কাটা হয়। 

No comments

Powered by Blogger.