ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস,ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান,মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসাইন,কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রিগান মাহমুদ,এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ বক্তব্য দেন।
কর্মশালায় বক্তারা বলেন,সড়ক দুর্ঘটনা কমাতে চালক,পথচারী ও শিক্ষার্থীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা,নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পার হওয়া এবং সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় নিরাপত্তা বিধি অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম-কানুন,নিরাপদে রাস্তা পারাপার এবং দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য ও সহপাঠীদেরও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।

No comments

Powered by Blogger.