মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক


, ঝিনাইদহ প্রতিনিধি 
ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।  আজ (শনিবার) দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনরা জানায়, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল চার বছরের শিশুটি। এ সময় আব্দুল মান্নান লেবু খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে স্থানীয়রা অভিযোগ করেছে।  বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী শিশুর মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধার করেন।  পরে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন ওই শিশুর মা।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভিকটিম শিশুর পরিবার থেকে মামলা দায়েরের করা  রয়েছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  আটক আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ আদালতে সোপর্দ করা হয়েছে। 

No comments

Powered by Blogger.