কোটচাঁদপুরে গ্রীন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
রোকনুজ্জামান, কোটচাঁদপুরঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে আধুনিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে গ্রীন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের বলুহর বাসস্ট্যান্ড এলাকায় হাসপাতালটির উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালের সফলতা ও রোগীদের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন শোভন, টিএসও ডা. আশরাফুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানে গ্রীন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান বলেন, কোটচাঁদপুর ও আশপাশের এলাকার মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। রোগীদের সেবার মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাসপাতালটি পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় মানুষের চিকিৎসার জন্য দূরবর্তী শহরে যাওয়ার প্রয়োজনীয়তা কমিয়ে আনার চেষ্টা করা হবে।
এ সময় নতুন এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনু্ষ্ঠিত হয়।

No comments