কালীগঞ্জে ৫ দিনের মাঠ সফর করলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী


স্টাফ রিপোর্টার :
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের
শিক্ষার্থীদের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাতে মাঠ সফর ২০২৬' সম্পন্ন করেছে। বাস্তব
অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে ৫ দিনের ওই সফরে লেভেল-৪. ১ম সেমিস্টার এর ২৮ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এ সময়ে তারা উপজেলার দুগ্ধ ও গরুর খামার, কৃষি এবং মৎস এলাকা পরিদর্শন ছাড়াও উপজেলা পরিষদের ১২ টি দপ্তরের কর্মকান্ড সম্পর্কে অভিজ্ঞতা গ্রহন করে।
সফর টিমের শিক্ষকরা জানান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের সার্বিক তত্ত্বাবধানে এ মাঠ সফর ডিজাইন করা হয়। শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে মাঠপর্যায়ে প্রয়োগ এবং প্রান্তিক খামারিদের কাজের ধরন সরাসরি
পর্যবেক্ষণের জন্য কৃষি ও প্রাণিসম্পদে সমৃদ্ধ কালীগঞ্জ উপজেলাকে তিনি নির্বাচন করেন।
বুধবার এ সফরের শেষ দিনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শিক্ষর্থীদের নিয়ে মতবিনিময়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজোয়ানা নাহিদ। এ সময়ে আরো 
উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম, লেকচারার, আনিকা আহমেদ, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি, প্রাণিসম্পদ কর্মকর্তা
ডা: জিন্নুরাইন, উপজেলা প্রকৌশলী শাহরিয়ার আকাশ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি ও জামির হোসেন সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
সফরকারী টিমের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের তাত্ত্বিক ও বাস্তব জ্ঞানের সমন্বয় ছাড়াও
খামারিদের সমস্যা চিহ্নিতকরণ ও সম্প্রসারণ কৌশল অর্জন। প্রান্তিক খামারিদের সঙ্গে তথ্য
বিনিময়, নতুন প্রযুক্তি হস্তান্তরের পদ্ধতি জানা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা। 
শিক্ষকরা আরো জানান, সম্প্রসারণ এই মাঠ সফরে শিক্ষার্থীদের কেবল দক্ষ ভেটেরিনারিয়ান ও 
প্রাণিসম্পদ বিশেষজ্ঞ হিসেবে গডে় তুলতেই সাহায্য করবে না, বরং বাংলাদেশের প্রাণিজ আমিষের 
চাহিদা পূরণ ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।


No comments

Powered by Blogger.