ঝিনাইদহে সার না পেয়ে ডিলার পয়েন্ট ঘেরাও কৃষি অফিসের ব্যবস্থাপনায় সার বিতরণ
রবিউল ইসলাম
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে সার না পেয়ে ডিরার পয়েন্ট ঘেরাও করে বিক্ষোভ করেছে কৃষকরা। পরে কৃষি অফিসের ব্যবস্থাপনায় কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়। তবে, এসময় ডিলার শহিদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না। রোববার সকালে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম উপজেলার জামাল ইউনিয়নের নির্ধারিত ডিলার। তার দাবি তিনি সার কৃষকদের মধ্যে বিতরণ করে দিয়েছেন, এখন আর সার নেই।
কৃষকদের দাবি, তাদের রোববার সার দেওয়া হবে বলে ঘোষণা দেন। নির্ধারিত দিনে তার ডিলার পয়েন্টে আসলে জানানো হয় শুক্রবার ও শনিবার সার বিতরণ হয়ে গেছে, আজ আর সার দেওয়া হবে না। এসময় সেখানে উপস্থিত কৃষকরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে আরো কৃষক আসলে তারা ডিলার পক্ষের লোকজনের সহযোগীতায় গোডাউন খুলে ৬০ বন্তা সার দেখতে পান। কৃষকদের দাবি ডিলার শহিদুল ইসলাম বিভিন্ন মানুষের নাম রেজিষ্টারে তুলে বেশি টাকায় সার বিক্রি করে দিয়েছেন।
এদিকে ডিলার শহিদুল ইসলামের চলতি সেপ্টেম্বর মাসে ৬৪ টন সারের বরাদ্দ ছিল। তিনি প্রথম সপ্তাহে ৫৮ টন সার উত্তোলন করেছেন। ৫৮ টন সারে বস্তা হয় প্রায় ১ হাজার ২০০। স্থানীয় গণমাধ্যম কর্মীরা ডিলার পয়েন্টে থাকা সার বিতরণ রেজিষ্টারে দেখতে পান বিতরণকৃত নামের তালিকায় মাত্র ৫ শতাংশ ফোন নাম্বার উল্লেখ করা হয়েছে। তার মধ্যে থেকে ৯ জন কৃষককে ফোন দেওয়া হয়। এরমধ্যে একজন জানায় সে সার পেয়েছে, বাকি ৮ জনের ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনাস্থলে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরাফাত জামিল জানান, আমরা যে সার আছে তা কৃষকদের মধ্যে বিতরণ করছি। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় আরো সার আনা হচ্ছে যা কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া আমরা সার বিতরণের রেজিষ্টার পরীক্ষা করছি কোন অনিয়ন হয়েছে কিনা।
চলতি আমন ধানের ভরা মৌসুমে চাহিদা মত সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ইউরিয়া সারের সাথে টিএসপি ও ডিএপি সারের জন্য কৃষকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌচেছে। এর আগে ৫ সেপ্টেম্বর সকালে জেলার শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। এসময় ডিলার সার দিতে অস্বীকৃতি জানালে গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।
সম্প্রতি চাহিদা মত সার না পাওয়ার বিষয়টি সামনে আসলেও জেলা কৃষি বিভাগ ও বাফার গোডাউন কর্তৃপক্ষ বলছে, জেলায় সারের যথেষ্ট মজুদ রয়েছে। প্রতিমাসের চাহিদার বিপরীতে বরাদ্দ ডিলাররা উত্তোলন করছেন। তবে কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে চাহিদামতো সার মিলছে না কিন্তু বেশি দাম দিলে খোলা বাজারে সারের অভাব নেই।
ঝিনাইদহে কালীগঞ্জে অবিস্থত বাফার গোডাউনে ইনচার্জ অহিদুর রহমান, ডিলার শহিদুল ইসলাম চলতি মাসের চাহিদার ৬৪ টনের মধ্যে ৫৮ টন উত্তোলন করেছেন। সারের মজুদ ও বিতরণ সম্পর্কে জানান, ইউরিয়া সারের মজুদ, আমদানি ও বিতরণে কোন রকমের ঘাটনি বা অনিয়ম নেই। কালীগঞ্জের এ সার গোডাউন থেকে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলায় ১২৬ ডিলারের মাধ্যমে ইউরিয়া সার বিতরণ করা হয়। সেপ্টেম্বর মাসে চাহিদা রয়েছে ১০ হাজার ৩৭৩ মেট্রিক টন। গেল বছরের একই মাসে ইউরিয়া সারের চাহিদা ছিল ৯ হাজার ৫২১ মেট্রিক টন।
অভিযুক্ত ডিলার শহিদুল ইসলাম জানান, আমি যে সার উত্তোলন করেছিলাম তা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সারের রেজিষ্টার রয়েছে দেখতে পারেন। চাহিদার থেকে কম সার পাওয়া গেলে আমার কি করার আছে বলে ইল্লেখ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান, সংবাদ পাওয়ার পর কৃষি কর্মকর্তাদের সেখানে পাঠিয়ে উপস্থিত কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়েছে। আরো সার সেখানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, সারের কোন ঘাটতি নেই। কিছু মানুষ কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করার চেষ্টা করছে।
আরিফ মোল্ল্যা
ঝিনাইদহ
১৩-০৯-২০২৬
০১৭১১-৯৩১২০৭
Dealer points surrounded after not getting fertilizer in Jhenaidah
Fertilizer distribution under the management of the Agriculture Office
Rabiul Islam, Kaliganj (Jhenaidah):
Hide quoted text
Farmers protested by surrounding the dealer point in Kaliganj, Jhenaidah after not receiving fertilizer. Later, fertilizer was distributed among the farmers under the management of the Agriculture Office. However, dealer Shahidul Islam was not present there at the time. The incident took place on Sunday morning at the dealer point in Dudhrajpur village of Jamal Union of Kaliganj Upazila. Shahidul Islam is the designated dealer of Jamal Union of the Upazila. He claims that he has distributed fertilizer among the farmers, but now there is no more fertilizer.
Farmers claimed that they would be given fertilizer on Sunday. When they arrived at his dealer point on the scheduled day, they were informed that fertilizer had been distributed on Friday and Saturday, and that no more fertilizer would be given today. The farmers present there became excited. Later, when more farmers arrived, they opened the godown with the help of the dealer's people and found 60 tons of fertilizer. Farmers claimed that dealer Shahidul Islam had registered the names of various people and sold the fertilizer for a high price.
Meanwhile, dealer Shahidul Islam had an allocation of 64 tons of fertilizer in the current September. He has lifted 58 tons of fertilizer in the first week. 58 tons of fertilizer is about 1,200 bags. Local media workers found in the fertilizer distribution register at the dealer point that only 5 percent of the phone numbers were mentioned in the list of names distributed. Out of them, 9 farmers were called. Among them, one said that he had received the fertilizer, while the phones of the remaining 8 were found to be switched off.
Deputy Assistant Agriculture Officer Arafat Jamil, who was present at the spot, said, "We are distributing the fertilizer we have among the farmers. More fertilizer is being brought under the management of the Upazila Agriculture Office which will be distributed among the farmers. Besides, we are checking the fertilizer distribution register to see if there have been any irregularities."
Farmers are facing difficulties due to lack of fertilizer as per their demand during the current Aman paddy season. Farmers' suffering due to urea fertilizer, TSP and DAP fertilizer has reached an extreme level. Earlier, on the morning of September 5, farmers protested by blocking the road at Garaganj market in Shailkupa of the district due to lack of fertilizer. At that time, when the dealer refused to provide fertilizer, they blocked the road by throwing tree trunks on the Garaganj-Shailkupa road.
Although the issue of not getting fertilizer as per demand has recently come to the fore, the district agriculture department and buffer godown authorities say that there is sufficient stock of fertilizer in the district. Dealers are withdrawing the allocated amount against the monthly demand. However, farmers complain that fertilizer as per demand is not available at dealer points, but there is no shortage of fertilizer in the open market if the price is higher.
In charge of the buffer godown located in Kaliganj, Jhenaidah, Ahidur Rahman, dealer Shahidul Islam has lifted 58 tons out of the 64 tons of demand for the current month. Regarding the storage and distribution of fertilizer, he said that there is no shortage or irregularity in the storage, import and distribution of urea fertilizer. Urea fertilizer is distributed through 126 dealers in Jhenaidah and Chuadanga districts from this fertilizer godown in Kaliganj. The demand in September is 10,373 metric tons. The demand for urea fertilizer in the same month last year was 9,521 metric tons.
Accused dealer Shahidul Islam said, "The fertilizer I extracted has been distributed. You can see the register of distributed fertilizer. What should I do if I get less fertilizer than the demand?"
Upazila Agriculture Officer Mahbub Alam Rony said that after receiving the news, agriculture officers were sent there and fertilizer was distributed among the farmers present. He also mentioned that arrangements are being made to send more fertilizer there.
Deputy Director of Jhenaidah District Agricultural Extension Department Md. Kamruzzaman said, "There is no shortage of fertilizer. Some people are trying to artificially create a fertilizer crisis."

No comments