আ’লীগর লােকজন ও তার আশপাশের বন্ধুরাই এমপি আনারক হত্যা করেছে - রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার: কালীগঞ্জের এমপি আনার সাহেবকে আওয়ামীলীগর লাকজন ও তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে। তিনি আওয়ামীলীগর আভ্যান্তরিন কােদলেই খুন হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি আরও বলেন, আওয়ামীলীগের সাবেক ওই এমপিকে পার্শ্ববতী ভারতে নির্মমভাবে হত্যার পর তার লাশের অস্তিত্বও রাখেনি। তিনি বলন, কালীগঞ্জ মানেই মানুষ মনে করে চােরাকারবারী এলাকা। এখানে মাদকের বড় ব্যবসায়ী ও সেবনকারীও আছে। পাশাপাশি সামাজিক বন্ধনের অভাবে ও মারামারিও আছে। এ উপজলাকে মানুষ নেতিবাচক হিসাবে দেখে থাকেন। তিনি বলেন, কালীগঞ্জের এ বদনামকে আমরা ঘােচাতে চাই। এজন্য আপনারা সবাই পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি চান তিনি। রােববার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষন স্কুলে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদর সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্টান রাশেদ খান শিক্ষার্থীদর উদ্দেশ্য বলেন, তােমাদর মধ্যে অনেকেই হয়তো কাংখিত ফল পাওনি। এত মন খারাপ না করে চেষ্টা চালিয় যেতে হবে। তিনি তার নিজের লেখাপড়ার কথা তুল ধরে বলেন, আমিও এসএসসিত জিপিএ-৫ পায়নি। কি, অসম চেষ্টাই পরবর্তীতে আমি এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলাম। তিনি শিক্ষার্থীদর পড়াশােনার প্রতি মনোযােগী ও তাদের বিদ্যালয়ের সকল চাহিদা পূরনে চেষ্টা করবেন বলে জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হােসেন তােতার সভাপতিত্বে মতবিনিময় আরাে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজলা বিএনপির সাবেক সিনিয়র যুগ আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী, বিএনপির জৈষ্ঠ্য নেতা তবিবুর রহমান মিনি, ডাঃ নুরুল ইসলাম, ইসরাইল হাসন জীবন, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তােতা, সামসুল ইসলাম, রেজাউল ইসলাম, নজরুল মাল্ল্যা, খােকা মিয়া লুৎফর রহমান লটু, যুবদলর মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল ও মিজানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। সংবর্ধনা অনুষ্টানের মাধ্যমে রাশেদ খান শিক্ষার্থীদর হাতে সন্মাননার ক্রেষ্ট তুলে দেন।

No comments

Powered by Blogger.