কালীগঞ্জ হাজী কল্যাণ সমিতির পঞ্চম ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ হাজী কল্যাণ সমিতির উদ্যোগে পঞ্চম ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় স্থানীয় নিমতলা বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের দোতলায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবু তালেব।
সভায় বক্তব্য রাখেন দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শহিদুল ইসলাম, আলহাজ্ব অ্যাডভোকেট শহিদুল ইসলাম, আলহাজ্ব মাওলানা নুরুন্নবী, আলহাজ্ব মাওলানা আলিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফরিদ উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সবুরসহ অন্যান্য অতিথিরা।
কাউন্সিল শেষে আলহাজ্ব হাবিবুর রহমানকে সভাপতি এবং দৈনিক চিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলামকে সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এ ছাড়া ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবু তালেবকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাইগ্রাম বাণীকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ইসহাক আলী।
No comments