কালীগঞ্জে অবৈধ ভাবে মাটি কাটায় দুইজনকে এক লাখ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে দুইজনকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক অভিযানে এ দন্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক জানান, অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়নের আক্কাস আলী ও ইদ্রিস আলী নামের দুই ব্যাক্তিকে  ২টি মামলা দায়ের করা হয়। এতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে মোট ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।  তিনি বলেন, অবৈধ ভাবে মাটি কাটা একটি গুরুত্বর অপরাধ। এটি কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



No comments

Powered by Blogger.