কালীগঞ্জে শিশু তাবাসসুম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশু তাবাসসুম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামে রফি উদ্দিনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলা থেকে তাকে গ্রেফতার  করা হয়। 

 সম্প্রতি কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদুগাছা আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিক থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু তাবাসসুমের মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের  কারণ  জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানানো  হয়েছে।

এ মর্মান্তিক ঘটনার  এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। 




No comments

Powered by Blogger.