কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু



ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে পত্রিকা বিতরণকারী সদস্য মো. জাহঙ্গীর আলম (৫৭) উন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)| রোববার দিবাগত রাত ১২ দিকে খুলনার একটি বেসরকারী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন| জাহাঙ্গীর আলম উপজেলার পাতবিলা গ্রামের মৃত মুজিবর রহমানের বড় ছেলে| দির্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন জাহাঙ্গীর| তিনি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন| তিনি প্রায় ১৭ বছর ধরে স্থানীয় ও জাতীয় সংবাদপত্র বিতরণের কাজ করে আসছিলেন| তিনি কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন| সোমবার বেলা ১১টায় পাতবিলা দাখিল মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়| তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহজাহান আলী সাজু, জামির হোসেন, হাবিব উসমান, এনামুল হক সিদ্দিক, নয়ন খন্দকার, মোমিনুর রহমান মন্টু, রবিউল ইসলাম ও সনেট| জানাজায় ইমামতি করেন ঢাকার ইস্টার্ন প্লাস জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন|
তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সভাপতি আব্দুল কুুদ্দুস ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাজুসহ সমিতির সদস্যরা|



No comments

Powered by Blogger.